বিগত সরকারের হাম টিকাদান কর্মসূচিতে গাফিলতির কারণে বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সংক্রামক রোগকে প্রতিরোধ করতে সরকারকে সব সময় সতর্ক থাকতে হয়। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদানে গাফিলতি ছিল।" তিনি আরও জানান, পুষ্টিহীনতার কারণে এবার হাম ও এর উপসর্গজনিত মৃত্যুহার বেড়েছে।
এছাড়া দেশের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালানোর অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন। নিষিদ্ধ একটি গোষ্ঠী এই কাজ করছে উল্লেখ করে তিনি নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।