বাংলাদেশে ক্রীড়াসামগ্রীর মোট বাজার মূল্য প্রায় ১০০০ থেকে ১৫০০ কোটি টাকা। এর মধ্যে ৭০ শতাংশ পণ্যই আমদানির ওপর নির্ভরশীল। এই আমদানিকৃত পণ্যের বড় অংশই আসছে চীন থেকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীন থেকে প্রায় ৪২৫ কোটি টাকার ক্রীড়াসামগ্রী আমদানি করা হয়েছে। এমনকি আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতকৃত জার্সির ৯৮ শতাংশও চীন থেকে আমদানি করা হয়েছে।
সাশ্রয়ী মূল্য এবং পণ্যের বৈচিত্র্যই চীনা পণ্যের এই আধিপত্যের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ স্পোর্টস গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি এম আর শামিম বলেন, "স্থানীয় উৎপাদনে চীনের প্রযুক্তি কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের সম্ভাবনা দেখছেন।"