লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি শিক্ষার্থীদের হাতে এই উপহারগুলো তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দেওয়া এই ক্রীড়াসামগ্রীগুলো পেয়েছেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে আজ লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

সফরের নির্ধারিত কর্মসূচিগুলো সম্পন্ন করার পর আজ বিকেলে হেলিকপ্টারযোগে পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।