রুপচাঁদা মাছ ৩টি

মাখন ২ টেবিল চামচ

তেল ১ টেবিল চামচ

ছ্যাঁচা রসুন ৪ কোয়া

গোটা গোলমরিচ ৮–১০টি

ছোট পেঁয়াজ ৪টি

আদা ও রসুনের মিহি কুচি ১ চা–চামচ করে

পেঁয়াজ ২টি কুচি করা

বড় আলু ২টি টুকরা করা

পেঁপের টুকরা আধা কাপ

গাজর ২টি টুকরা করে কাটা

সেলারি ছোট টুকরা ২-৩টি

টমেটো ৪টি টুকরা করে কাটা

টমেটো পেস্ট আধা কাপ

মটরশুঁটি আধা কাপ

মাশরুম ৫টি

লেবুর রস ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ৫টি চিরে রাখা

গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ

লবণ স্বাদমতো

গরম পানি বা স্টক পরিমাণমতো

রুপচাঁদা মাছ ৩টি লেবু ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফোড়নের উপকরণ থেকে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন।

প্যানে ১ টেবিল চামচ মাখন ও তেল গরম করে মাছ ৩টি এপিঠ-ওপিঠ ভেজে তুলে রাখুন।

মাছগুলো খুব সাবধানে ওলটাতে হবে, যাতে ভেঙে না যায়। প্যানে বাকি মাখন ও তেল গরম করুন।

এতে ছ্যাঁচা রসুন ও গোটা গোলমরিচ ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে ছোট পেঁয়াজগুলো দিন।

পেঁয়াজ বাদামি করার প্রয়োজন নেই, নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়ুন।

এবার প্যানে পেঁয়াজ, আদা ও রসুনকুচি দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজুন।

এরপর কেটে রাখা আলু, পেঁপে ও গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে সবজিগুলো মাখনের সঙ্গে দুই মিনিট হালকা নাড়াচাড়া করুন।

পরিমাণমতো গরম পানি বা স্টক এবং স্বাদমতো লবণ দিন। ঝোল ফুটে উঠলে প্যানের মুখ ঢেকে মাঝারি আঁচে সবজিগুলো সেদ্ধ হতে দিন।

এবার বাকি সবজি ও হার্বসগুলো দিয়ে দিন।

সেদ্ধ হওয়া সবজির মধ্যে হালকা ভেজে রাখা রুপচাঁদা মাছগুলো সাবধানে বসিয়ে দিন এবং সঙ্গে চেরা কাঁচা মরিচগুলো ছড়িয়ে দিন।

মাছ যাতে ঝোলে ডুবে থাকে এবং ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখুন। নামানোর আগে গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও এক চামচ গলানো মাখন ওপর থেকে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।