যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিবেশনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেন। ৩৭ মিনিটব্যাপী এই ভাষণে ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড, জলবায়ু পরিবর্তন, ওয়াশিংটনের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্বশান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলেন।

বিশ্লেষকদের মতে, গত বছরের তুলনায় এবার জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণটি কিছুটা কম বিস্ফোরক ছিল। তবে বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণটি গত বছরের চেয়ে কিছুটা কম বিস্ফোরক ছিল। তবে এবারও তিনি নানা বিষয়ে ‘মিথ্যা’ বলেছেন।