বলিউড
বেবি বাম্পে সোনম, রইল নতুন ছবিগুলো
আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বেবি বাম্পের একগুচ্ছ ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য-
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ১৫
১ / ৮
বেবি বাম্পের একগুচ্ছ ছবি দিয়েছেন সোনম; নেভি-ব্লু গাউনে মাতৃত্বকালীন ফ্যাশনে নজর কেড়েছেন অভিনেত্রী। সোনমের ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
ছবিগুলো পোস্ট করে ৪০ বছর বয়সী সোনম ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
সম্প্রতি এক প্রসাধনী কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন সোনম, ছবিগুলো সেখানেই তোলা। অনুষ্ঠানে সোনম পরেছিলেন নেভি-ব্লু ভেলভেট গাউন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
সোনমের ছবিগুলোর প্রশংসা করছেন তাঁর ভক্ত ও সহশিল্পীরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
২০২২ সালের আগস্টে প্রথমবার পুত্রসন্তানের মা হন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তখন জানিয়েছিলেন, মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরবেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
তবে গত চার বছরে নতুন সিনেমা করেননি সোনম। মাস পাঁচেক আগে গুঞ্জন রটে, আবার মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে তখন তাঁর ভাষ্য জানা যায়নি। তবে গত বছরের নভেম্বরে এক ইনস্টাগ্রাম পোস্ট সোনম নিশ্চিত করেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
তখন ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে সোনম লিখেছেন, ‘মাদার।’ এই পোস্টের পরেই বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
সুখবর দিলেন সোনম
২০ নভেম্বর ২০২৫
৮ / ৮
সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয় ২০১৮ সালের ৮ মে, মুম্বাইয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বলিউড
থেকে আরও দেখুন
সোনম কাপুর
বলিউড তারকা
তারকার সন্তান
বাবা নেই, তবু ১৬ আগস্ট—আইয়ুব বাচ্চুর পরিবারের জন্মদিন
১৬ আগস্ট, ২০২৬ এ ৬:৩৬ অপরাহ্ণ