আসন্ন নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। খাতা মূল্যায়নের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হলেই শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত সময় নির্ধারণের জন্য চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে এ তথ্য জানান। তিনি বলেন, "নভেম্বরে ফল প্রকাশের লক্ষ্যে খাতা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।"
তথ্যমতে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে চলতি মাসের ৯ তারিখে।
২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।