সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ীকরণের সকল শর্ত পূর্ণ হয়েছে। ফলে তাঁদের যোগদানের তারিখ থেকেই চাকরি স্থায়ী করা হয়েছে।
*তালিকা দেখুন এখানে