সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরায় আনা হচ্ছে। তবে মরদেহ শেষবারের মতো নিজ বাড়িতে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় শোকাহত পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে স্বজনদের কাছ থেকে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে তাদের।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার মুক্তকণ্ঠকে তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, এমন কঠিন পরিস্থিতিতেও এমপি বা তার পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেননি। একদিকে স্বজন হারানোর গভীর শোক, অন্যদিকে মরদেহ বাড়িতে নেওয়ার খরচ জোগাড়ের দুশ্চিন্তা—সব মিলিয়ে শোকাহত পরিবারটির ওপর নেমে এসেছে এক কঠিন বাস্তবতা।