খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে অবস্থিত মসজিদের গলি ধরে সামনে এগোলে হালকা গোলাপি রঙের একটি চারতলা ভবন দেখা যায়। সম্পূর্ণভাবে ছাত্রদের মেস হিসেবে ব্যবহৃত এই ভবনের চতুর্থ তলার একটি কক্ষে বসবাস করতেন পিটুনিতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন।

আজমুলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শী, স্থানীয় এলাকাবাসী এবং সহপাঠীদের দেওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত এখন বাইরে আসছে। তবে এই ঘটনার মধ্যেই আজমুলের ছাদ থেকে নিচে পড়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।