ছোলার ডাল দিয়ে ঘরে তৈরি করা যায় সুস্বাদু বরফি। উপকরণগুলো সহজলভ্য। রেসিপিটিতে যা যা লাগবে—ছোলার ডাল (ভিজিয়ে নেওয়া) ২ কাপ, তরল দুধ ২ কাপ, ঘি আধা কাপ, চিনি ১ কাপ ও এলাচি ৫টি।
প্রথমে ভিজিয়ে রাখা ছোলার ডাল, তরল দুধ ও সামান্য লবণ একসঙ্গে সেদ্ধ করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে ভালো করে ব্লেন্ড করুন।
এরপর অর্ধেক পরিমাণ ঘি প্যানে গরম করে তাতে আস্ত এলাচি ফোড়ন দিন। এবার বেটে রাখা ডাল ও চিনি একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে বাকি সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণ দলা পাকিয়ে প্যানের গা ছেড়ে এলে বাকিটুকু ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।
এবার নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।