রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। রোববার রাত ৯টা ৩৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে এই খবর আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহ জাহান মুক্তকণ্ঠকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।" তিনি কীভাবে আগুন লাগলো, তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ট্রেনের একটি বগিতে আগুন ধরে। এতে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে ঝুঁকে পড়ে। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।