একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েও কলেজ নিশ্চয়ন করেননি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ শিক্ষার্থী। প্রথম ধাপে কলেজ বরাদ্দ পাওয়া ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থীর মধ্যে ভর্তি নিশ্চিত করেছেন ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় প্রথম ধাপের ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়। ওই ফলে কলেজ নির্বাচন পান ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করার কথা থাকলেও ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী তা করেননি।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব শেষে ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।