গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের নির্মাণসামগ্রী আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আকিজবশির গ্রুপ ভাইয়া গ্রুপের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায় ভাইয়া গ্রুপের গ্রাহকরা রাজধানীর বনানী ও বাংলামোটর শাখায় আকিজবশির গ্রুপের প্রিমিয়াম ‘এম্পোরিয়াম সিলেকশন্স’ থেকে বিশেষ মূল্যছাড় ও সেবা সুবিধা পাবেন। আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এবিজি রয়্যাল ক্লাব লয়্যালটি প্রোগ্রামের আওতায় পরিচালিত হবে এই অংশীদারত্ব। এর মাধ্যমে ভাইয়া গ্রুপের গ্রাহকদের জন্য আকিজবশির গ্রুপের প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, গ্লাস, বোর্ড, দরজাসহ আধুনিক নির্মাণের প্রয়োজনীয় বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়ালে বিশেষ সুবিধা প্রদান করা হবে।
চুক্তির ফলে ভাইয়া গ্রুপের গ্রাহকরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম পণ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।