বিনোদন
কোন সিনেমাগুলো দর্শক বেশি দেখছেন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৭: ০৫
পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা–সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা, দেখে নিতে পারেন।
১ / ৫
মুক্তির পর থেকে আলোচনায় সিনেমাটি। ১৬ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রিপ’। ক্রাইম ড্রামা ঘরানার এ সিনেমার রেটিং ৬.৮। মায়ামিতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। এটি ঘিরেই দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি।
ছবি: আইএমডিবি
২ / ৫
ওয়েস্টরোসের প্রাচীন দিনে সাহসী নাইটরা রাজ্যের শান্তি রক্ষা করতে ছোট ছোট অভিযান ও ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হতো—সেই গল্প নিয়েই সিনেমা ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’। এটি আলোচনার দ্বিতীয় নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৩ / ৫
সম্প্রতি অস্কারে রেকর্ড গড়েছে ‘সিনার্স’ সিনেমা। এটি আইএমডিবির তালিকায় শীর্ষ ৩ নম্বরে রয়েছে। গত শতকের ত্রিশের দশকের মিসিসিপির পটভূমিতে বানানো ভ্যাম্পায়ার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।
ছবি: আইএমডিবি
৪ / ৫
আলোচনায় ৪ নম্বরে রয়েছে নেটফ্লিক্সের সিরিজ ‘হিজ অ্যান্ড হেয়ারস’। এই সিরিজের রেটিং ৭.২। এটাও মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। একজন সাংবাদিক নিজেই যায় একটি খুনের ঘটনার তদন্ত অনুসন্ধান করতে। এর পরেই ঘটে অদ্ভুত সব ঘটনা।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
আইএমডিবি রেটিং মাত্র সাড়ে পাঁচ, তবু এগিয়ে এ সিনেমা
১০ নভেম্বর ২০২৩
৫ / ৫
এ বছর গোল্ডেন গ্লোবে ড্রামা বিভাগে সেরা টেলিভিশন বিভাগে পুরস্কার পায় সিরিজ ‘দ্য পিট’। এটি এই তালিকায় ৫ নম্বরে রয়েছে। এর আইএমডিবি রেটিং ৮.৯। একটি হেলথ কেয়ারের গল্প নিয়েই সাইকোলজিক্যাল এই সিরিজ।
ছবি: আইএমডিবি
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন
থেকে আরও দেখুন
ওয়েব সিরিজ
আইএমডিবি
সেরা সিনেমা