শিক্ষার্থীদের যাতায়াতের স্বচ্ছন্দ্য নিশ্চিত করতে পূবালী ব্যাংক নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে। দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা পালনের অংশ হিসেবে এই বাসটি প্রদান করা হয়েছে। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি তুলে দেন।