ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সূত্র জানায়, ভুটানের প্রধানমন্ত্রী এক ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকায় থাকবেন। যাত্রাবিরতি শেষে তিনি তার বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।