ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশগ্রহণ করবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই খবর শেয়ার করা হয়।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।"