সরকারি ও বেসরকারি পলিটেকনিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত ২৯ আগস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সরকারি পলিটেকনিকে আবেদনের শেষ সময় ছিল শুক্রবার (১৮ সেপ্টেম্বর), তবে তা বাড়িয়ে আগামী রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) অনিমেশ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ে ৪ বছর মেয়াদি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।"

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেসরকারি পলিটেকনিকে আবেদনের প্রক্রিয়া আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে।