সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং অফিসারদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে পাঠানো এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে ১২ ক্যাটাগরির কর্মকর্তাদের জন্য অফিস ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাসিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, মাঠ পর্যায়ের পরিদর্শন আরো সম্প্রসারণ করার লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং অফিসারদের প্রতি মাসে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। বাংলাদেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং অফিসারদের অধিদপ্তরের এই নির্দেশনা পাঠানো হয়েছে।