ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার মুখে পড়েছে সৌদি আরব। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে রিয়াদকে টালমাটাল করে দিয়েছে এই গোষ্ঠীটি। এর ফলে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটে পড়েছে সৌদি সরকার।
পরিস্থিতির উত্তরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হয়েছে সৌদি আরব। তাদের কাছে অত্যাবশ্যকীয় সহায়তা চাওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানান।