ইয়েমেনে সৌদি আরবের এফ-১৫ জাতীয় যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী হুতি বাহিনী। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানান হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, "ইয়েমেনের মারিব এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি স্থানীয়ভাবে নির্মিত।"

এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কর্তৃপক্ষ।