ঢালিউড
জয়ার নতুন ছবি সাড়া ফেলল
সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অভিনেত্রী জয়া আহসান। আজ ভাগাভাগি করে নিয়েছেন নতুন কয়েকটি ছবি। এসব ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—
আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ১১: ০৬
১ / ৫
গোলাপি পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া; এসব ছবিতে ধরা পড়েছে তাঁর হাস্যোজ্জ্বল মুহূর্ত। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
নতুন বছরটা দারুণভাবে শুরু করেছেন জয়া। কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
ছবিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে ‘কুসুম’কে স্বপ্নের চরিত্র হিসেবে উল্লেখ করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ মাসে ৫ চরিত্র, চমকে দিলেন জয়া
১২ আগস্ট ২০২৫
৫ / ৫
জয়া অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’ কলকাতায় মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঢালিউড
থেকে আরও দেখুন
অভিনয় শিল্পী
বাংলা সিনেমা
জয়া আহসান
এলভিস প্রিসলির বিদেশ সফর আটকে দিতেন কে
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১৫ অপরাহ্ণ