একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে আজ বুধবার রাত ৮টায়। এই ফলাফলে দেখা যায়, সারাদেশে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনীত হয়েছেন। দেশব্যাপী একাদশ শ্রেণির জন্য যোগ্যতা অর্জনকারী কলেজের সংখ্যা ছিল ৮ হাজার ১৮০টি।

তবে ফলাফল বিশ্লেষণে একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সারাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ১১টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আগ্রহ দেখাননি। অর্থাৎ, ওই কলেজগুলোতে ভর্তির আবেদন করা হয়নি।

উক্ত ১১টি কলেজের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ রয়েছে নয়টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ রয়েছে দুইটি।

প্রতিবছরই শিক্ষার মান, পাঠদান পরিবেশ এবং প্রতিষ্ঠানিক পরিচালনার নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকায় বেশ কিছু কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আসেন না। এ নিয়ে সমালোচনা থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

ভর্তির জন্য কোন শিক্ষার্থী না পাওয়া কলেজগুলো-