২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমীতে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে।

এই দুই দিনের সরকারি ছুটির পাশাপাশি, যদি কর্মকর্তারা ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটি নেন, তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে তারা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ কাটাতে পারবেন।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পূজার সময় আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে তারা এই অতিরিক্ত ছুটি নিতে পারবেন।

এ বছর ১০ অক্টোবর (শনিবার) মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী, ১৮ অক্টোবর (রবিবার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী পালিত হবে। যদিও পূজার আনুষ্ঠানিকতা ১০ অক্টোবর থেকে শুরু হলেও সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।