শীতের মরসুমে গাজরের হালুয়া একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর মিষ্টি খাবার। খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টান্ন।
প্রয়োজনীয় উপকরণ:
গ্রেট করা গাজর ৪ কাপ, চিনি আধা কাপ, ঘন দুধ ২ কাপ, ঘি ৩ টেবিল চামচ, এলাচিগুঁড়া ১ চা-চামচ এবং সাজানোর জন্য কিশমিশ, কাজু ও পেস্তাকুচি।
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি প্যানে গ্রেট করা গাজর ও দুধ একসঙ্গে দিয়ে চুলায় বসান। গাজর সেদ্ধ হয়ে এলে এতে চিনি মিশিয়ে দিন। এরপর চিনির পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। পানি শুকিয়ে গেলে প্যানে ঘি ও এলাচিগুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। সবশেষে মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে আসবে, তখন কিশমিশ ও বাদাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।