বাংলাদেশের ব্যাংকগুলো ঋণখেলাপিদের খুশি করার জন্য এতদিনে প্রচুর ছাড় ও সুবিধা দিয়েছে। তবে এই পদক্ষেপগুলোতে তাদের পাষাণ মন গলে যায়নি বলেই মনে হচ্ছে। এবার ছাড়ের দিন শেষ, তাই ঋণখেলাপিদের মন জয় করতে নতুন কোনো উপহার বা কৌশল গ্রহণ করা হবে কি না, তা সময়ই বলবে। ঋণখেলাপিদের জন্য কী ধরনের উপহার দেওয়া যেতে পারে, সেই বিষয়ে আলোচনা করেছে রস+আলো।