মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ইয়াবা পাহাড়ি পথ, পুরনো সড়ক বা বিকল্প পথ ধরে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কক্সবাজার ও বান্দরবানের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী তল্লাশিচৌকি স্থাপনের প্রস্তাব করেছে। গত ২৭ জুলাই পাঠানো এই প্রস্তাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা, ডগ স্কোয়াড, স্ক্যানারসহ অত্যাধুনিক সরঞ্জাম এবং ৩২১ জন পুলিশ সদস্য নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এই ব্যবস্থাপনার জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ের হিসাব রাখা হয়েছে।