সিলেট শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে ১৮৬ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। এছাড়া পুনর্মূল্যায়নের ফলে ১২১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এবং ১ হাজার ২৮৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করলে এসব তথ্য জানা যায়। বোর্ডের প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব রিস্ক্রুটিনি’ অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য মোট ২০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের সংখ্যা ছিল ৫০ হাজার ৭১৩টি।
পুনর্মূল্যায়নের আওতায় মোট ২ হাজার ৫৮৭টি খাতা পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে কোনো ধরনের পরিবর্তন আসে। এ ছাড়া ১ হাজার ২৮৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন মুক্তকণ্ঠকে বলেন, "চলতি শিক্ষাবর্ষে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ১২১ জন শিক্ষার্থী। পাশাপাশি ১৮৬ জন শিক্ষার্থী ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন এবং অনুত্তীর্ণ থেকে অনুত্তীর্ণ রয়েছেন আরও ১৫৭ জন।"
পুনর্মূল্যায়নের পর ৯৮৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ১২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আগে থেকেই জিপিএ-৫ পাওয়া ১৪৩ জনের ফলেও পরিবর্তন এসেছে। অন্যদিকে, ফেল থেকে ফেলই রয়েছেন ১৫৭ জন শিক্ষার্থী।
সব মিলিয়ে পুনর্মূল্যায়নের পর ১৮৬ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন। ফলে খাতা পুনর্মূল্যায়নের আবেদনের ফল প্রকাশের পর তাদের এসএসসি ফলাফলে পরিবর্তন এসেছে।