সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে। বোর্ডগুলো সোমবার শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, এ বছর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব, কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তা আগামী বছর থেকে সম্ভব হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়কে মতামত দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা ও মানসিক চাপ কমবে বলে মনে করছে সরকার।
এইচএসসি: ৩৬% শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না
২ জুলাই, ২০২৬ এ ৯:০৪ পূর্বাহ্ণ