পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে সবচেয়ে বেশি টেস্টের শীর্ষ তিনে ঢুকেছেন জো রুট। দেখে নিন তাঁর চেয়ে বেশি কারা খেলেছেন, সেরা পাঁচে থাকা তাঁর পরের দুজন কারা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত টেস্ট খেলেছেন। ১৯ বছরের টেস্ট ক্যারিয়ারে স্টিভ ওয়াহ খেলেছেন ১৬৮ টেস্ট। স্টিভ ওয়াহর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া পন্টিং টেস্ট খেলেছেন ১৭ বছর। ১৯৯৫ থেকে ২০১২ সালের মধ্যে পন্টিং খেলেছেন ১৬৮ টেস্ট।

সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে জো রুটই এখনও খেলে যাচ্ছেন। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর শুরু এজবাস্টন টেস্ট তাঁর ক্যারিয়ারের ১৬৯তম টেস্ট।

২. জেমস অ্যান্ডারসন ইংলিশ এই পেসার ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে অ্যান্ডারসন খেলেছেন ১৮৮ টেস্ট। পেসারদের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় কিংবদন্তি ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন। ২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে মোট ২০০ টেস্ট খেলেছেন টেন্ডুলকার।