ভারতীয় ফ্যাশন জগতে চার দশক পূর্ত উপলক্ষে ভারতীয় ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলা আয়োজন করেছেন এক বিশেষ অনুষ্ঠানের। ৬ সেপ্টেম্বর মুম্বাইয়ের মুবারকবাগে এই সন্ধ্যাটির আয়োজন করা হয়। এখানেই তাঁদের 'আবু জানি–সন্দীপ খোসলা' ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আউটলেটটি অবস্থিত, যা প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত।

এই স্থানটি কেবল ডিজাইনারদের পোশাকের ঠিকানা নয়, বরং এটি চার দশকের নকশা, ভারতীয় কারুশিল্প এবং শিল্পভাবনার একটি কেন্দ্রও বটে। অনুষ্ঠানে বলিউডের বিভিন্ন প্রজন্মের তারকা, আম্বানি পরিবারের সদস্যরা এবং ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী ও নির্মাতা আশা পারেখ থেকে নব্যা নবেলি নন্দা পর্যন্ত সকল তারকার সাজে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ফুটে উঠেছিল।