পুলিশ সদর দপ্তর থেকে আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লিখিত তালিকা অনুযায়ী, মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে, কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে এবং বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। ঐ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর না হলে ২০ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।