রাজধানীর ধানমন্ডীতে অবস্থিত আইডিয়াল কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করেছে।

কলেজটিতে ভর্তির জন্য বিভাগভেদে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান শাখার বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সনে উভয়ের জন্যই জিপিএ ৪.০০ প্রয়োজন। ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে জিপিএ ২.২৫ এবং ইংরেজি ভার্সনে ৩.০০ থাকতে হবে। অন্যদিকে, মানবিক বিভাগের বাংলা ভার্সনে জিপিএ ২.০০ এবং ইংরেজি ভার্সনে ২.৭৫ যোগ্যতার সীমা হিসেবে ধরা হয়েছে।

আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আইডিয়াল কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রাখতে হবে। এছাড়া আবেদন ফর্মে থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করা বাধ্যতামূলক। আবেদন গ্রহণ চলবে ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। এরপর ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল গ্রহণ এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত প্রকাশিত হবে। ফল প্রকাশের পর থেকে ১৮ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন প্রক্রিয়া ১৯ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত চালু থাকবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর সম্পন্ন হবে।

ভর্তির সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এসএসসিতে গোল্ডেন GPA 5 প্রাপ্তদের বিনা বেতনে এবং GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী ও আদিবাসীদের অর্ধ বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের জন্য কলেজ হোস্টেলে বিনা খরচে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।