৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—ভর্তির জন্য সঠিক প্রতিষ্ঠান কোনটি?
মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের নিশ্চয়তা যারা খুঁজছেন, তাদের জন্য অন্যতম পছন্দের নাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি গত সাড়ে তিন দশক ধরে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের নতুন দিগন্ত দেখাতে অগ্রণী ভূমিকা পালন করছে।
আইইউবিএটির পথচলা শুরু হয় অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়াঁর হাত ধরে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ও পরিচালক ছিলেন। ১৯৮৯ সালের ২৭ জুলাই তিনি প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সরকারের কাছে পেশ করেন। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালে আইইউবিএটি যাত্রা শুরু করে এবং ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এখানে বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিএটিএইচএম) প্রোগ্রাম চালু করা হয়। এছাড়া বেসরকারি খাতে কৃষি, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের ক্ষেত্রেও আইইউবিএটি পথিকৃৎ।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও প্রতিষ্ঠানটি চমকপ্রদ সাফল্য দেখিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ আইইউবিএটি বৈশ্বিকভাবে ১০০১–১২০০ অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ এর অবস্থান ৮০১–৮৫০-এর মধ্যে। এছাড়া নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার স্বীকৃতিস্বরূপ ডব্লিউইউআরআই র্যাঙ্কিংয়ে ‘এথিক্যাল ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি বিশ্বে ৩৯তম স্থান লাভ করেছে।
চলতি বছর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) বিশ্ববিদ্যালয়টির সিএসই, ইইই, সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—এই চারটি প্রোগ্রামকে অ্যাক্রিডিটেশন প্রদান করেছে। আইইবি–বিএইটিই ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ স্বাক্ষরকারী হওয়ায় এখানকার প্রকৌশল স্নাতকদের ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে, যা বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির পথকে আরও সুগম করবে।
আইইউবিএটির বিজনেস স্কুল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) স্বীকৃতিপ্রাপ্ত। বিএসসি ইন নার্সিং প্রোগ্রামটি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত। এছাড়া বিশ্ববিদ্যালয়টি লন্ডনভিত্তিক অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) সদস্য এবং ইউজিসি অনুমোদিত।
এখানে বছরে স্প্রিং, সামার ও ফল—এই তিনটি সেমিস্টারে চার বছরে স্নাতক সম্পন্ন করা যায়। স্নাতক পর্যায়ে রয়েছে বিবিএ, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, নার্সিং, বিএটিএইচএম, ইকোনমিকস ও ইংরেজি বিভাগ। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমপিএইচ, এমএসসি ইন সিএসই ও এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু আছে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের বড় শক্তি হলো বিএইটিই অ্যাক্রিডিটেড চারটি প্রোগ্রাম। আগামী ১৯–২০ ডিসেম্বর আইসিপিসি এশিয়া রিজিওনাল কনটেস্ট ২০২৬-এর আয়োজন করবে আইইউবিএটি। তিন দশকের অভিজ্ঞতায় সমৃদ্ধ বিবিএ ও বিএটিএইচএম এবং চাহিদাসম্পন্ন কৃষি ও নার্সিং ডিগ্রি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে। ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ভাষা, সাহিত্য, গবেষণা ও নীতিনির্ধারণী দক্ষতায় দক্ষ হয়ে গড়ে ওঠে।
‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’ মূলমন্ত্র নিয়ে উত্তরার ১০ নম্বর সেক্টরে তুরাগ নদের তীরে প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস। এখানে শতাধিক পিএইচডি ডিগ্রিধারী পূর্ণকালীন শিক্ষক পাঠদান করছেন। প্রতিষ্ঠাতার নামে প্রতিষ্ঠিত মিয়ান রিসার্চ ইনস্টিটিউট, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং ইনডোর-আউটডোর খেলার মাঠ মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক পূর্ণাঙ্গ শিক্ষাপরিবেশ।
শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে ক্লাসের বাইরে প্রোগ্রামিং, বিতর্ক, সাংস্কৃতিক, ফটোগ্রাফি ও ক্রীড়া ক্লাব এবং ‘আইইউবিএটি স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ কর্মসূচি পরিচালিত হয়। প্রতিবছর জানুয়ারিতে মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ক্যাম্পাসে উৎসবের আমেজ নিয়ে আসে। এছাড়া নিয়মিত জব ফেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হয়।
উচ্চশিক্ষা প্রসঙ্গে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, “ভর্তি সিদ্ধান্তের সময় চাকচিক্য নয়, শিক্ষার মান, আন্তর্জাতিক স্বীকৃতি ও শেখার পরিবেশ দেখতে হবে। মানের প্রশ্নে আইইউবিএটি কখনো আপস করেনি। কারণ, ঢাকা শহরের ভেতরে এমন নদীঘেঁষা সবুজ ক্যাম্পাস বিরল। পরিবেশবান্ধব এই ক্যাম্পাসের স্বীকৃতি হিসেবে আমরা গ্রিনমেট্রিক আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও স্থান পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বাস করতেন, মানবসম্পদ উন্নয়নই জাতীয় অগ্রগতির চাবিকাঠি। সেই দর্শন থেকেই আমরা শিক্ষার্থীদের শুধু বস্তুগত শিক্ষায় সীমাবদ্ধ রাখি না, তাঁদের উন্নত জীবনের জন্য প্রস্তুত করি। আমাদের লক্ষ্য দক্ষ ও নৈতিক মানুষ গড়া। তাই প্রতিটি স্নাতক প্রোগ্রামের শেষে বাধ্যতামূলক প্র্যাকটিকাম বা ইন্টার্নশিপ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পাস করার আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা পান।”
তুরাগ নদের তীরের এই ক্যাম্পাসে যাতায়াতের জন্য ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার সব রুটে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনা মূল্যে পরিবহনসেবা। এছাড়া উত্তরা ও আশপাশের এলাকায় প্রতি ঘণ্টায় শাটল সার্ভিস চলে। বর্তমানে ২১টি দেশের ১৭১ জন বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের কেবিএডি (নলেজ বেজড এরিয়া ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েটরা নিজ গ্রাম ও জেলার উন্নয়নে কাজ করছেন।
বৃত্তির সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, “অর্থ নয়, মেধাই উচ্চশিক্ষার মাপকাঠি—এই দর্শন মেনে আইইউবিএটি প্রতিবছর ২০ কোটি টাকার বেশি বৃত্তি, টিউশন ফি মওকুফ ও অনুদান দেয়। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে ওয়েভার পান। এ ছাড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে ছাত্রীদের জন্য রয়েছে বাড়তি বৃত্তির ব্যবস্থা। শুধু তাই নয়, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীরা “আইইউবিএটি ফাউন্ডার ড. মিয়ান স্কলারশিপ”-এর আওতায় সম্পূর্ণ বিনা বেতনে পড়তে পারেন।”
সেলিনা নার্গিস আরও বলেন, “উচ্চশিক্ষা নিয়ে অনেক পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা খরচ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই অনেকে ধরে নেন, এখানে পড়া শুধু সচ্ছল পরিবারের সন্তানদের জন্য। আইইউবিএটি শুরু থেকেই এই ধারণা বদলাতে কাজ করছে। আমরা চাই, আর্থিক সামর্থ্যের কারণে যেন কোনো মেধাবী সন্তানের স্বপ্ন থেমে না যায়।”
তিন দশকের পথচলায় আইইউবিএটি থেকে হাজারো স্নাতক দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রাখছেন। করপোরেট, ব্যাংকিং, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, কৃষি, পর্যটন ও শিক্ষা খাতের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও তারা প্রতিষ্ঠিত। অনেকে ইন্টেল, মাইক্রোসফটসহ বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিবছর বহু শিক্ষার্থী পিএইচডি করতে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন এবং কেউ সেখানে শিক্ষকতা করছেন, কেউ দেশে ফিরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
আইইউবিএটির স্প্রিং ২০২৭ সেশনের জন্য অনলাইনে আবেদন চলছে (www.iubat.edu/admission)। ঠিকানা: ৪ এমব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব বলেন, “এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা শতভাগ মেধাবৃত্তিতে পড়ার সুযোগ পাবেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা উত্তরার ক্যাম্পাস ঘুরে দেখতে পারেন। অথবা ওয়েবসাইট থেকে আবেদন, ভর্তি পরীক্ষা ও বৃত্তির সব তথ্য জেনে নিতে পারেন।”