ইতালিতে হেনস্তা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, হামলাকারীরা তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাঁর হাত থেকে মুঠোফোন ছিঁড়ে নিয়ে ফেলা হয়। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও তাঁর সাথে ছিলেন।

হামলার পর তিনি বিষয়টি স্থানীয় থানায় অভিযোগ করেছেন। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।