ইতালির মেস্ত্রে এলাকায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্যটি নিশ্চিত করা গেছে। অভিযোগ অনুযায়ী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইতালি শাখার সদস্যরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তাকে লাঞ্ছিত করেন এবং শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তাদের পক্ষ থেকে ডিম ও কোক ছোড়া হয় এবং তার মুঠোফোন ফেলে দেওয়া হয়। বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
আ.লীগ নেতাদের উদ্দেশ্যে বাঁধনের আহ্বান
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৭ পূর্বাহ্ণ