ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল গত ১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই পরীক্ষায় ৫১ বছর বয়সী মোহাম্মদ হাবিবুল্লাহ উত্তীর্ণ হয়েছেন।
একসময় তিনি মনে করতেন আর পড়ালেখা করবেন না। তবে পরবর্তীতে নিজের সিদ্ধান্ত বদলে নতুন করে পড়াশোনার পথে এগিয়ে যান। দুই দশকেরও বেশি সময়ের দীর্ঘ বিরতির পর জরিমানা পরিশোধ করে ভর্তির সুযোগ পেয়ে তিনি আবার পড়ালেখা শুরু করেন। ধারাবাহিক চেষ্টার ফলে অবশেষে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।