বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে শনিবার রাতে তার বাসভবনে দেখতে গিয়েছেন দলটির অন্যতম নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

রাজধানীর আদাবরে টুকুর বাসায় পৌঁছে গয়েশ্বর চন্দ্র রায় তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করে তিনি জ্যেষ্ঠ নেতার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন। পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বেশ কয়েকদিন ধরে জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন টুকু। চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থা উন্নতির পর আজ তাকে আদাবরের নিজ বাসায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানেই তার চিকিৎসা ও বিশেষ যত্ন চলছে।

এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এমপি এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।