জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে ‘আজীবন মুখপাত্র’ ঘোষণা করে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আ ন ম আয়াস ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। কমিটিতে জুলাইয়ের শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে আ ন ম আয়াস বলেন, ‘এ দায়িত্ব অর্পণ করার জন্য সব সহযোদ্ধা, প্রিয় বিপ্লবী ভাই-বোন, শহীদ পরিবার, আমার শুভাকাঙ্ক্ষী ও প্রিয় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি। মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সর্বদা সোচ্চার থাকতে পারি। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

নতুন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসাইন। সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন মার্জিয়া খন্দকার রিমি। সহসভাপতি হিসেবে দায়িত্ব পাবেন মো. আলভী নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), ফয়সাল আহমেদ, নাসরিন নাহার শিলা এবং প্রভাষক সুরাইয়া ইয়াসমিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আয়ন রহমান খান নিয়োগ পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন মো. রেজাউল করিম, মো. মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সাদমান ফুয়াদ, আব্দুর রহমান মেহেদী, মোর্শেদ জিতু এবং হাফিজুল হক (শহীদ সাইফুল ইসলামের ভাই)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ শাহ্ আলম বাদশা। সিনিয়র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (তুহিন ফরাজি) এবং সহসাংগঠনিক সম্পাদক আমিমুল ইহসান, মোহাম্মদ তানভীর আহমেদ ও মো. হাসিবুর রহমান কমিটিতে স্থান পেয়েছেন। প্রধান সমন্বয়কারী মায়িদা ইসলাম শর্মী এবং সমন্বয়কারী শেখ এ্যানি ইখতিয়ার বিনতে সুমি দায়িত্ব পাবেন। আজীবন মুখপাত্র হিসেবে শহীদ আবু সাঈদ এবং সহমুখপাত্র হিসেবে মো. বাবুল সরদার নাম ঘোষণা করা হয়েছে।

দপ্তর সম্পাদক মিল্লাত হোসাইন এবং সহদপ্তর সম্পাদক মহরম হাসান মাহিম দায়িত্ব পাবেন। সোশ্যাল মিডিয়ায় ও প্রচার সম্পাদক বেঞ্জির মুন্নে এবং সহসোশ্যাল মিডিয়ায় ও প্রচার সম্পাদক মিথিলা পারভীন (ইউএসএ) কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাজমুস সাকিব, ধর্মবিষয়ক সম্পাদক ডা. এম এ আদম আলী (শহীদ শাকিনুর রহমানের ভাই), বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. তামিম হাসান, ছাত্রবিষয়ক সম্পাদক মীর আরিফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ এবং যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহাসিন হাসান সরোয়ার। মানবসম্পদবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আলী আহমেদ মিটন (ইতালি), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার (শহীদ রাজন এর বোন), শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. বেল্লাল হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আবু হাসান কমিটিতে স্থান পেয়েছেন।

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাসেল হোসেন, মারইয়াম মোকাদ্দাস মিস্টি, নাজমা খাতুন সাথী (শহীদ মো. সোহাগের বোন), মো. আব্দুল আউয়াল হৃদয়, নাসরিন আক্তার (শহীদ সাইফুল হাসানের বোন), মাহফুজা বেগম (শহীদ মইনুলের মা), মো. রতন (শহীদ রিপনের ভাই), রাহাত খান ও মো. সামি। সদস্যদের তালিকায় রয়েছেন ফারহান নিয়ান তানভীর আহমেদ, মাকসুদুর রহমান তামিম, মো. স্বাধীন সরকার, মো. নাহিয়ান খাঁন নিহাজ, মো. সুজন হোসেন, মো. সোহেল রানা, মো. আকাশ প্রধান, এম এ সাদিক আহমাদ, মো. শাকিল মাহমুদ, মো. ইমতিয়াজ আহমেদ, মো. ইমরান হোসেন ইমু, মো. জোনায়েত হাসান, মোহাম্মদ শিপন, মো. রাসেল হোসাইন, মো. হাবিবুল বাশার ও মৌসুমী নাসরীন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) একটি তরুণ ও যুব নেতৃত্বাধীন নাগরিক সংগঠন। জনতার অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির প্ল্যাটফর্ম হিসেবে এটি ইতোমধ্যে আলোচিত। সংগঠনটির কার্যক্রম পরিচালনার মূল স্লোগান ‘সংলাপে সমাধান, চাপে পরিবর্তন’।