ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জমজমাট আয়োজনে চলছে ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল পর্ব। এই বৈশ্বিক আসরে মোট ১১১টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতার শুরুতেই বিচারক প্যানেল সেরা ৪০ জনের তালিকা প্রকাশ করেছে।
বিভিন্ন ক্যাটাগরিতে যারা জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে স্পোর্টস বিভাগে রয়েছেন মিস নিকারাগুয়া। মাল্টিমিডিয়া বিভাগে স্থান পেয়েছেন মিস গায়ানা, মিস ইংল্যান্ড এবং মিস ইন্দোনেশিয়া। হেড টু হেড লড়াইয়ে এগিয়েছেন মিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, মিস জার্মানি এবং মিস ফিলিপাইন। টপ মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক, মিস ফ্রান্স, মিস নাইজেরিয়া এবং মিস ভিয়েতনাম।
পিপলস চয়েস ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মিস কানাডা, মিস জিব্রাল্টার এবং মিস কম্বোডিয়া। অন্যদিকে, 'বিউটি উইথ আ পারপাস' বিভাগে স্থান পেয়েছেন মিস স্পেন, মিস জিম্বাবুয়ে এবং মিস মালয়েশিয়া।
বিচারকদের বিশেষ নির্বাচনে নির্বাচিত হয়েছেন মিস পেরু, মিস ব্রাজিল, মিস আর্জেন্টিনা, মিস যুক্তরাষ্ট্র, মিস বেলজিয়াম, মিস ইউক্রেন, মিস ওয়েলস, মিস পোল্যান্ড, মিস স্কটল্যান্ড, মিস মোজাম্বিক, মিস মালাবি, মিস কেনিয়া, মিস তানজানিয়া, মিস সেনেগাল, মিস চীন, কুক আইল্যান্ডস, ভারত, মিস তুরস্ক এবং মিস লেবানন।