ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে পর্দা নামল মিস ওয়ার্ল্ড ২০২৬-এর। ১১১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।

প্রথম রানার আপ হয়েছেন মিস স্পেন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া।

প্রতিযোগিতার শুরুতেই মঞ্চে ওঠেন ১১১ দেশের প্রতিযোগীরা। এরপর ঘোষণা করা হয় সেরা ৪০ জনের নাম। পরে ধাপে ধাপে ঘোষণা হয় সেরা ২০, সেরা ১২ ও সেরা ৬ জনের নাম। সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে চলে একাধিক পর্ব। শেষে বিচারকেরা তাঁদের নানা প্রশ্ন করেন। সবশেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম।