প্রাইম ব্যাংক এবং বেগ অটোসের মধ্যে অটোমোবাইল খাতে বিশেষ সেবা-সুবিধা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোসের করপোরেট কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং বেগ অটোসের ব্যবস্থাপনা পরিচালক উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বেগ অটোসের কাছ থেকে বিশেষ সেবা-সুবিধা লাভ করতে পারবেন। ফলে ব্যাংক গ্রাহকদের জন্য বর্তমান সুযোগ-সুবিধা এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিসর আরও বৃদ্ধি পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগ অটোসের মহাব্যবস্থাপক (এইচওডি) মো. মনিরুজ্জামান খান, জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালমান হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।