দৈনন্দিন জীবনের উত্থান-পতন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সতর্কতার জন্য গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসরণ করেন অনেকে। চলুন, আজকের (০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার) রাশিভেদে দিনটির সম্ভাব্য গতিপথ একনজরে দেখে নেই।

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
বাড়িতে ও অফিসে দায়িত্ব ও কাজের চাপ কিছুটা বাড়তে পারে। শেয়ার বাজারে লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা শক্তিশালী থাকবে এবং সঞ্চয় বাড়বে; বিশেষ করে দিনের মাঝামাঝি সময়ে কাঙ্ক্ষিত লাভ হওয়ার যোগ আছে। বিয়ের বিষয়ে পরিবারের সমর্থন মানসিক চাপ কমাবে। বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে বেড়াতে যাওয়ার পূর্ণ সমর্থন পাওয়া যাবে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)
কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। দীর্ঘদিন আটকে থাকা অফিসের কাজ আজ সম্পন্ন হতে পারে। নেশার আসক্ত ব্যক্তিদের সঙ্গ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্র শুভ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ঘর ও ব্যবসার ভারসাম্য বজায় রাখা জরুরি। ব্যবসায়িক জটিলতা থেকে মুক্তি পাওয়ার পথ খুলে যেতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)
ব্যবসায় ধীরে ধীরে অগ্রগতি ঘটবে। যেকোনো কাজে প্রতিবেশীদের সহযোগিতা পাওয়া যাবে। সংসারের পরিবেশ স্বাভাবিক রাখতে মনোযোগ দেবেন। নতুন বিনিয়োগ নিয়ে চিন্তা করা প্রয়োজন। বড় পরিবর্তন না এলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসতে পারে। বাবা থেকে আর্থিক সহায়তা মিলতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)
বাড়িতে কিছুটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে মনে প্রভাব ফেলতে পারে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। কোনো বিষয়ে নিশ্চিত না হলে আগ বাড়িয়ে প্রতিশ্রুতি দেবেন না। পথে মূল্যবান কিছু পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়িক প্রতিযোগীদের প্রতি সতর্ক থাকুন। সন্তানের ভালো খবর মন খুশি করবে। দুপুরের পর কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
ব্যবসায় নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে আয়ের ক্ষেত্র আগের চেয়ে কিছুটা উন্নত হবে। নিয়মিত আয়ের পাশাপাশি আকস্মিক অর্থলাভ হতে পারে। প্রয়োজনে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। পরিবারে আনন্দদায়ক সংবাদ আসতে পারে। শারীরিক ক্লান্তি থাকলেও ব্যবসা সচল থাকবে। নবদম্পতিদের দিনটি আনন্দময় কাটবে।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
জমি বা বাড়ি কেনার বিষয়ে নতুন প্রস্তাব আসতে পারে। হঠাৎ ব্যবসায় ঝামেলা দেখা দিলে মেজাজ খিটখিটে হতে পারে। শেয়ারে সামান্য উন্নতির যোগ আছে। তবে পেশাগত দিক অনুকূল নাও হতে পারে। নিজের জিনিসপত্র সতর্কতার সাথে রাখুন, চুরি বা ক্ষতির আশঙ্কা রয়েছে। অকারণে কারও সমালোচনা করে সমস্যা ডেকে আনবেন না। রাস্তায় অচেনা কারও সাহায্য পেতে পারেন। সন্ধ্যায় বন্ধুর বাড়িতে নিমন্ত্রণের সুযোগ আসতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পরিবারের সবাই নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি বা কথা-কাটাকাটির আশঙ্কা রয়েছে। ব্যবসায় আয় কিছুটা বাড়তে পারে। দূরের আত্মীয় থেকে শুভ সংবাদ পাওয়া যাবে। সন্তানের কর্মকাণ্ডে মন শান্ত থাকতে নাও পারে। কর্মস্থলে অকারণ সমালোচনার মুখে মানসিক চাপে থাকতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
স্বাস্থ্য ভালো থাকবে। তবে প্রেম-ভালোবাসায় অশান্তির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার পর হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। আর্থিক সঞ্চয় আগের চেয়ে বেশি হবে। ছোটখাটো পারিবারিক মতভেদ হতে পারে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
ব্যবসায়িক জটিলতা বা ঝামেলার সম্মুখীন হতে পারেন। সামাজিক বা মানবিক কাজের মাধ্যমে প্রতিবেশীদের কাছে সম্মানিত হবেন। প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্য ও ধর্মীয় আলোচনায় মন প্রশান্তি পাবে। অনিচ্ছা সত্ত্বেও কাউকে অর্থ ধার দিতে হতে পারে। দাম্পত্য অভিমান সাময়িক অশান্তি তৈরি করলেও তা দ্রুত কেটে যাবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক থেকে কিছুটা অস্বস্তির মধ্যে দিন শুরু হলেও পরে শুভ যোগাযোগে অর্থ আগমনের পথ সুগম হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। প্রতিবেশীর কর্মকাণ্ড নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অফিসে বিশেষ কাজের কারণে প্রশংসা ও সম্মান মিলবে। সন্ধ্যায় হাতে অর্থ আসতে পারে। ভাই-বোনের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
সকালে কারও অনুরোধ রক্ষা করতে গিয়ে সময় অপচয় হতে পারে। পিতা-মাতার সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক বিষয়ে অতিরিক্ত বাদানুবাদ ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের আড্ডায় ভুল বোঝাবুঝি বা সাময়িক উত্তেজনায় বিচ্ছেদ দেখা দিতে পারে। নতুন চাকরি নিয়ে দুর্ভাবনা থাকলেও তা কেটে যাবে। ব্যবসায় আয় বাড়ার পাশাপাশি অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
ব্যবসায় অভিজ্ঞ বা প্রবীণ ব্যক্তির পরামর্শে উন্নতির সম্ভাবনা রয়েছে। নবদম্পতিরা কোনো সুসংবাদ পেতে পারেন। পেশাগত নতুন যোগাযোগ লাভজনক প্রমাণিত হবে। অকারণে পরচর্চা বা পরনিন্দা করে আইনি বা সামাজিক ঝামেলায় পড়বেন না। প্রেমের সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা দিতে পারে। জমিজমা কেনাবেচার নতুন পথ সুগম হবে। কারও সঙ্গে অকারণ মতবিরোধ এড়িয়ে চলুন।

সূত্র: আনন্দবাজার