মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীনস্থ অ্যালুমিনিয়াম প্ল্যান্টের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

নিয়োগের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:

১. সিনিয়র অপারেটর/ অপারেটর: এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন) ও ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে ৪৫টি পদে নিয়োগ হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. ক্রেন অপারেটর/হেলপার: এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন) ও ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে ২০টি পদে নিয়োগ হবে। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

৩. সুপারভাইজার/ফোরম্যান: অক্সিডেশন (অ্যানোডাইজেশন) ও ইডি ওয়ার্কশপ এবং মোল্ড রিপেয়ার (ডাই ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স) বিভাগে ৪টি পদে নিয়োগ হবে। এক্ষেত্রে ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সিনিয়র অপারেটর/অপারেটর (শ্রিংক রেপিং)/প্রটেকটিভ ফিল্ম অপারেটর/লেজার প্রিন্টিং অপারেটর: প্যাকেজিং বিভাগে ১২টি পদে নিয়োগ হবে। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

৫. ফোরম্যান/সিনিয়র মেকানিক/মেকানিক/সহকারী মেকানিক: মেইনটেন্যান্স (মেকানিক্যাল) বিভাগে ১০টি পদে নিয়োগ হবে। প্রার্থীদের ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ইলেকট্রিশিয়ান/সহকারী ইলেকট্রিশিয়ান: মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল) বিভাগে ১০টি পদে নিয়োগ হবে। সংশ্লিষ্ট কাজে দুই থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা এবং অবশ্যই এবিসি লাইসেন্সধারী হতে হবে।

৭. মিলিং অপারেটর/লেদ অপারেটর/ওয়েল্ডার: মেইনটেন্যান্স (মোল্ড) বিভাগে ৪টি পদে নিয়োগ হবে। সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

৮. সুপারভাইজার/সিনিয়র ডেলিভারি ম্যান/ডেলিভারি ম্যান: ডেলিভারি বিভাগে ১০টি পদে নিয়োগ হবে। সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও ভাতাদি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

সাক্ষাৎকারের স্থান: মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (CEZ), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।

সাক্ষাৎকারের সময়: ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।