বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শারীরিক অসুস্থতা বোধ করায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা থেকেই মন্ত্রী জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।