বেসরকারি সংস্থা সিএসএসের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি 'লোন অফিসার' পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৯ বছর। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান।
বেতন-ভাতার বিষয়ে জানানো হয়েছে, অস্থায়ী অবস্থায় বেতন হবে ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা। পরবর্তীতে স্থায়ী হলে বেতন হবে ২৫,৩২০ থেকে ২৭,২৮০ টাকা।
আগ্রহী প্রার্থীদের পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় উপস্থিত হতে হবে। পরীক্ষার স্থান ও তারিখ নিম্নরূপ:
১. চট্টগ্রাম: সিএসএস বহদ্দারহাট ব্রাঞ্চ, মণি ভিলা, রোড নং-১, বাড়ী নং-৪৮৫, ব্লক-বি, চাঁদগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট। তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
২. নরসিংদী: সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পার্শ্বে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী। তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
৩. গাজীপুর: সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ী নং-৫৯, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর। তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে যে, নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।