বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসিতে ‘চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ সময় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগের জন্য নির্ধারিত পদের নাম চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং এই পদে মাত্র ১ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে, প্রার্থীকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এছাড়া ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এর মধ্যে মানবসম্পদ, প্রশিক্ষণ ও পরিচালন কার্যক্রম তত্ত্বাবধানে সিনিয়র নেতৃত্ব পর্যায়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিল করা হতে পারে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বলা হয়েছে, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের careerjamunabank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অথবা ই-মেইল [email protected] ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।