মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ মুক্তকণ্ঠকে জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে ব্যয় হতে পারে দেড় লাখ থেকে দুই লাখ টাকা।
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় রেলিংয়ের ৫০ মিটার ক্ষতি
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ পূর্বাহ্ণ