নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই মো. রাসেল শেখ (২১)।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচুড়িয়া গ্রামের মো. ইউসুফ শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে।